Thursday, 04 June 2026
বিজ্ঞাপন যোগাযোগ
সাপ্তাহিক । সংবাদ । বিশ্লেষণ - thecompass.media
সঠিক খবর, সঠিক দিক
ব্রেকিং
ইরানের কি পারমাণবিক বোমা আছে? অথবা বানাতে কতটা সময় লাগতে পারে?সৌদি আরবের ভিশন ২০৩০: মুসলিম বিশ্বের অর্থনৈতিক রূপান্তরের নতুন মডেলস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: ব্যস্ত জীবনে সুস্থ থাকার সহজ উপায়শহুরে জীবনে মানসিক শান্তি খোঁজার পথ: প্রকৃতির সাথে সংযোগ ফেরানোফিফা বিশ্বকাপ বাছাই: এশিয়া অঞ্চলে বাংলাদেশের পরবর্তী ম্যাচের সূচি ঘোষণাবাংলাদেশ ক্রিকেট: আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে আসার স্বপ্নগণপরিবহনে নারীর নিরাপত্তা: কবে বদলাবে এই চিত্র?তরুণ প্রজন্ম ও মানসিক স্বাস্থ্য: কথা বলতে শেখা জরুরি ইরানের কি পারমাণবিক বোমা আছে? অথবা বানাতে কতটা সময় লাগতে পারে?সৌদি আরবের ভিশন ২০৩০: মুসলিম বিশ্বের অর্থনৈতিক রূপান্তরের নতুন মডেলস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: ব্যস্ত জীবনে সুস্থ থাকার সহজ উপায়শহুরে জীবনে মানসিক শান্তি খোঁজার পথ: প্রকৃতির সাথে সংযোগ ফেরানোফিফা বিশ্বকাপ বাছাই: এশিয়া অঞ্চলে বাংলাদেশের পরবর্তী ম্যাচের সূচি ঘোষণাবাংলাদেশ ক্রিকেট: আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে আসার স্বপ্নগণপরিবহনে নারীর নিরাপত্তা: কবে বদলাবে এই চিত্র?তরুণ প্রজন্ম ও মানসিক স্বাস্থ্য: কথা বলতে শেখা জরুরি
আন্তর্জাতিক

জন্মহার কমে যাচ্ছে, ইউরোপ কি বড় শ্রমিক সংকটের দিকে এগোচ্ছে?

11 May 2026  ·  নিজস্ব প্রতিবেদক
জন্মহার কমে যাচ্ছে, ইউরোপ কি বড় শ্রমিক সংকটের দিকে এগোচ্ছে?

একটা সময় ইউরোপ মানেই ছিল শিল্প, প্রযুক্তি, শক্তিশালী অর্থনীতি আর স্থিতিশীল জীবনব্যবস্থা।
কিন্তু এখন ইউরোপের অনেক দেশ এমন এক সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছে, যেটা ধীরে ধীরে তাদের পুরো অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে।

সমস্যাটার নাম—“কমে যাওয়া জন্মহার”

ইউরোপের বহু দেশে এখন মানুষ আগের তুলনায় কম সন্তান নিচ্ছে। অনেকে বিয়ে দেরিতে করছেন, অনেকে সন্তান নিতেই চাইছেন না।

ফলে নতুন প্রজন্ম ছোট হচ্ছে, আর বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।

শুনতে সাধারণ সামাজিক পরিবর্তন মনে হলেও এর প্রভাব বিশাল।

কারণ একটি দেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হলো “কর্মক্ষম জনগোষ্ঠী”।
আর ইউরোপ এখন ঠিক সেই জায়গাতেই চাপ অনুভব করতে শুরু করেছে।

জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশে ইতোমধ্যেই দক্ষ শ্রমিকের সংকট নিয়ে আলোচনা বাড়ছে। স্বাস্থ্যসেবা, নির্মাণ, প্রযুক্তি, পরিবহন এমনকি কৃষিখাতেও কর্মী সংকটের কথা বলা হচ্ছে।

জন্মহার কমে যাচ্ছে, ইউরোপ কি বড় শ্রমিক সংকটের দিকে এগোচ্ছে?
Workers fix train tracks in Cologne, Germany |
Photo: Picture-alliance/Geisler-Fotopress/C.Hard

বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দশকে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বিশ্বখ্যাত উদ্যোক্তা Elon Musk একবার বলেছিলেন:

“Population collapse due to low birth rates is a much bigger risk to civilization than global warming.”

অর্থাৎ, কম জন্মহার ভবিষ্যতে সভ্যতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলেই তিনি মনে করেন।

শুধু ইলন মাস্ক না, ইউরোপের নীতিনির্ধারকরাও এখন বিষয়টি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছেন।

Ursula von der Leyen এক বক্তব্যে ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তির ঘাটতির বিষয়টি তুলে ধরে বলেন:

“Europe needs skilled workers.”

এই ছোট বাক্যের মধ্যেই লুকিয়ে আছে বড় বাস্তবতা।

কারণ ইউরোপ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে অর্থনীতি চালু রাখতে বাইরের দেশ থেকে কর্মী আনার প্রয়োজন বাড়ছে।
আর সেই কারণেই অভিবাসন ইস্যু এখন ইউরোপের রাজনীতির অন্যতম বড় আলোচ্য বিষয়।

একদিকে ইউরোপের শিল্প ও সেবাখাত শ্রমিক চায়।
অন্যদিকে অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্কও বাড়ছে।

ফলে তৈরি হচ্ছে নতুন এক দ্বন্দ্ব।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মুসলিম বিশ্বের তরুণ জনগোষ্ঠী ইউরোপের শ্রমবাজারে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ যেসব দেশে তরুণ জনগোষ্ঠী বেশি, সেসব দেশের কর্মীর চাহিদা ইউরোপে বাড়তেই পারে।

বাংলাদেশের জন্যও এটি গুরুত্বপূর্ণ হতে পারে।

কারণ দক্ষ জনশক্তি তৈরি করা গেলে ভবিষ্যতের ইউরোপীয় শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ আরও বাড়তে পারে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, আইটি, নির্মাণ ও টেকনিক্যাল খাতে দক্ষ কর্মীদের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে প্রশ্ন হচ্ছে—শুধু বাইরের শ্রমিক এনে কি ইউরোপ এই সংকট সামাল দিতে পারবে?

অনেকে মনে করেন, এটা শুধু অর্থনৈতিক সমস্যা না—এটা সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনেরও অংশ।

ক্যারিয়ার, জীবনযাত্রার খরচ, ব্যক্তিগত স্বাধীনতা এবং আধুনিক জীবনধারার কারণে নতুন প্রজন্ম পরিবার ও সন্তান নেওয়ার সিদ্ধান্তে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে উঠছে।

ফলে ইউরোপ এখন এমন এক বাস্তবতার মুখোমুখি—
যেখানে প্রযুক্তি উন্নত হচ্ছে, শহর আধুনিক হচ্ছে, অর্থনীতি এগোচ্ছে…! কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে ভবিষ্যতের কর্মক্ষম মানুষ।

এখন দেখার বিষয়, ইউরোপ এই চ্যালেঞ্জ মোকাবিলায় কোন পথ বেছে নেয়।

জন্মহার বাড়ানোর নীতি, নাকি অভিবাসনের ওপর আরও নির্ভরতা। ভবিষ্যতের ইউরোপ হয়তো এই দুই পথের মাঝেই নিজের উত্তর খুঁজবে।


আরও পড়ুন